নাটক, সিনেমা, টিভি দেখে আমার পোষায় না , কয়েকদিন ধরে “হক” ছবির কিছু পোস্ট দেখে দেখতে ইচ্ছা করছিলো l আমার ছেলেদের বললাম ওরা নেটওয়ার্ক থেকে ফ্রি দেখার লিংক জোগাড় করে দিলো l পুরুষ বিদ্বেষী আমি নারীর হক নিয়ে লড়াই দেখে ৪ টা বাজতে যাচ্ছে l এখন নিজের অনুভূতির ইচিং বিচিং না লিখে পারছি না l
কবি হেলাল হাফিজের মতো আফসোস না হয় সেজন্য না ঘুমিয়ে অনুভূতির প্রাধান্য দিচ্ছি !(নিজের অনুভূতি শেয়ার করছি আমার জীবন দর্শন আর বাস্তবতা দর্শন এর কালমিক প্রকাশ…একমাত্র উদ্দেশ্য মত প্রকাশ )
কবিতায় পুরুষ লোক…না কবিতাটা প্রকাশ করছি না এখানে , ওটা বইয়ের পাতায় আগে যাবে !সিনেমায় এক নারীর স্বামী ছাড়া বাঁচার যুদ্ধ টা কত ভয়ানক তা তুলে ধরা হয়েছে! পুরুষের অনিয়ম এর বিরুদ্ধে নিয়মের যুদ্ধ ও কতটা কঠিন তা তুলে ধরা হয়েছে!
নারীর সংসার জীবনে ভালোবাসার এক অসহায় অস্তিত্ব ! কখনো মায়ার শেকল , কখনো সমাজের শেকল lক্ষনিকের অস্তিত্ব ভালোবাসার , বা বলা যায় শেকলে বাধার আয়োজনের যতটা দরকার! সবাই কোমল নারীত্ব খুঁজে যাতে শেকল ভাঙার ক্ষমতা ও না থাকে!
তারপর? চলতে থাকে কত অনিয়মের নিয়ম !
গাধা শব্দটা গালি হিসাবে ব্যবহার করা হয় , অথচ যে কারণে এই গালির ব্যাপার টা আসে তা কিন্তু কেউ ভেবে দেখি না , নিঃশব্দে সমাজের বোঝা বয়ে বেড়ানো নারী ও গাধার মতো ই তার পারিশ্রমিক পায় না , সম্মান টুকু ও পায় না ! সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো অনেক নারী ও সামিল থাকে এই প্রক্রিয়াতে!
অনেক ইস্ত্ৰী যখন জানে তার স্বামীর অন্য কারো সাথে সম্পর্ক বা প্রয়োজনীয় সম্মান না পায় সম্পর্কে বা তার উপর অর্পিত দায়িত্ব পালন ও না করে , তখন ও সে তাকে ছেড়ে যায় না , ভালো হওয়ার সুযোগ দেয় , ধরে রাখে ,অনেক ক্ষেত্রে বাচ্চাদের জন্য এই মেনে নিয়ে আগে বাড়া হলেও বাচ্চা না থাকা সিচুয়েশনে ও এক ই রকম দেখা যায়! কেন জানেন? আমার হিসাবে আর বাস্তবিকতার হিসাবে যা মনে হয় … তা হলো সমাজের মেয়েলোকের গলায় যে ছাগলের দড়ি স্বরূপ হাসব্যান্ড ধরিয়ে দেয় , এই দড়ি ছাড়া সমাজের ছাগল যেমন অসহায় মেয়ে লোক ও তাই … ! এই যে অসহায়ের খুঁটি হয়ে যারা অত্যাচার করে …মাথা উঁচু করে দাঁড়ায়, পুরুষত্বের অহংকার করে বা না ই করে পুরুষত্ব টা কোথায় থাকে তখন?
Dr. N. Naher







