যখন ছোট ছিলাম বাড়িতে একটা বিশাল লাইব্রেরি ছিল, তালা বন্ধ শোকেস l
আমি ছোট বেলা থেকে ই একটু পন্ডিত টাইপ ছিলাম l আমার কাছে ওই লাইব্রেরি টা, জ্ঞান ভান্ডার মনে হতো l আর মনে হতো এই লাইব্রেরির বই গুলোর মালিক যদি আমি হতাম… l বড় আপা তালা চাবি হ্যান্ডেল করার মালিক ছিল l মাঝে মাঝে চান্স পেতাম বই দেখার l পড়ার জন্য অনুমতি দিলে ও বাছাই করে দিতো l দেয়ার আগে নিজে পরে নিতো l যাই হোক ওই লাইব্রেরি র প্রতি যে আকর্ষণ ছিল সেটা ই হয়তো আমাকে পড়ুয়া বানিয়েছে l এখন ও আমি সময় আর সুযোগ পেলে বই পড়ি l আমার বাসায় ও মিনি লাইব্রেরি তে বইয়ের কালেকশন আছে l
বর্তমান মিডিয়া এমন ভাবে আমাদের ভবিষৎ প্রজন্ম কে ব্যাস্ত করে রেখেছে, বা এমনভাবে তারা মিডিয়া নিয়ে ব্যাস্ত আছে, এর মধ্য থেকে বের হয়ে এসে বই পড়ার অভ্যাস করা টা বেশ কঠিন l
আমি বরাবর আশাবাদী l আমার মনে হয় ,একটা অস্থিরতায় আছে আমাদের ভবিষৎ প্রজন্ম আমাদের হাল ছেড়ে দেয়া উচিৎ হবে না l পড়া লেখায় ও মিডিয়ার ইনভল্ভডমেন্ট আছে, কিন্তু সেখানে কিন্তু আমরা পাঠ্য
বই কেনা বন্দ করিনি l পড়াও বন্ধ করিনি l তাহলে আমাদের মতো ওরা কেন পড়ুয়া হবে না ?
আমরা যারা কারিকুলাম বহির্ভুত বই পরে উন্নত জীবনের দক্ষতা অর্জন করেছি, জীবনের অভিজ্ঞতার জ্ঞান অর্জন করেছি ,আমাদের মনে হয় আমাদের সন্তানদের সুন্দর ভবিষৎ, সুস্থ মানুসিকতা, জীবনের মূল্যবোধ সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য বই পড়ার অভ্যাস গড়ে তুলতে আমাদের সাহায্য করা দরকার l
আমরা যারা বই এর ভূমিকা টা জানি ,বুঝি তাদের সবাই কে সক্রিয় হতে অনুরোধ করা যায় ! আমারা যে আমাদের আগামী প্রজন্ম কে অস্থিরতায় উপলব্ধি করি, বই পড়ার অভ্ভাস ওদের অস্থিরতা কমাতে, বাস্তবিক চিন্তা শক্তি অর্জনে সহায়তা করবে, আমার তাই মনে হয় l
সুস্থ সুন্দর সম্পূর্ণ বিকাশ হোক আমাদের আগামী প্রজন্মের l
Dr. N .Naher







