বেঁচে থাকার ও অনেক রকমের স্বাদ। ভালো থাকার স্বাদ ও অনেক রকমের কিন্তু সংজ্ঞা কিছু আলাদা। আসলে আমরা যে যেমন ভালো থাকতে চাই তার সাথে এই স্বাদ এর হের্ ফের। আমি যেমন যেখানে ই থাকি যেমন থাকি বাঁচি সেটুকুতে ই , এই আমার ভালো থাকা।
জীবনে কার কাছে কতটুকু সময় আছে আমরা কেউ ই জানি না , তাই হিসাবের খাতায় যতটুকু ভালো থাকার অংক কষা যায় সে ই টুকু ই তো বাঁচা। আমি ২৫ বছর কাতার থাকছি , এই যাত্রায় অনেক রকমের মানুষ দেখেছি , অনেক রকমের জীবন দেখেছি , অনেক রকমের কষ্ট ও দেখেছি মানুষের , দেখেছি অনেক রকমের বেঁচে থাকা।
একবার বন্ধু মহলের একজন আমার বাসার পার্টি তে এসে , আমার বাসায় ঘুরে বললো আপনি এমন ভাবে আছেন যেন এটা আপনার বাড়ি আর এটাই দেশ। তার হিসাবে এরকম সুন্দর সাজিয়ে গুছিয়ে কেবল নিজের দেশে আর নিজের বাড়িতে ই থাকা যায়। বললাম জীবন যদি এখানে ই শেষ হয়ে যায় ? কি হবে এই চিন্তার যে, এখন না বা এখানে না বাঁচবো কিছু পরে বা অন্য ঠিকানায়। যার কথা বলছি তিনি দেশে ছুটিতে যেয়ে আর ফিরতে পারে নি , না ফেরার দেশে চলে গেছে। অথচ ভালো থাকার কত সুযোগ ই যেন স্বপ্ন করে জমা করে রেখেছে পরের সময় হবে, করবে বলে। জীবন সময় পূর্ণ হলে ও স্বপ্ন আর ভালো থাকার সময় বেহিসাবের খাতায় থেকে গেলো। আমার মনে হয় সব কিছুর মাঝে নিজেকে নিজের ভালোবাসা , ভালো লাগা ,ভালোথাকা কে প্রাধান্য দেয়ার মতো একটু স্বার্থপরতা সবার মাঝে ই থাকা দরকার।
হিসাবে দেখবেন পৃথিবী টা ই স্বার্থপর আপনি যত ভালো ই হন নিয়ম তো আপনার জন্য বদলায় না , তাই.. ভালো থাকার কিছু নিয়ম বানিয়ে নিজের ভালো থাকা নিশ্চত করেন l হোক সে কিছু স্বার্থপর বেঁচে থাকা!
“Life is a one time offer , use it well.”
Dr.N . Naher






