জীবন চর্চায় আমার নিজের দার্শনিক অনুভূতির প্রকাশ, আশা করি পজিটিভলি নিবেন সবাই l
জীবন চর্চা -1
পুরুষ কে আমরা কেন মানুষ হতে দেই না?
আমাদের দেশের ছেলেরা মানুষ হওয়ার আগে ই পুরুষ মানুষ হয়ে যায় , অথবা বলা যায় পুরুষ হয়ে জন্ম নিয়ে মানুষ হওয়ার সময় পায় না l
ডিপেন্ডেন্ট হয়ে শাসন আর শোষন এর জ্ঞান রপ্ত করে পুরুষ হওয়ার সামাজিক বিধি অনেক পুরানো l
পুরানো বিধি মেনে চলা আধুনিক পুরুষ মানুষ তাই স্বামীর ভূমিকায় স্ত্ৰী কে মেরে, তার বাবা কে লাশ নেয়ার জন্য কল করে l
আমরা ই তো শেখাই ছেলেদের ….
ছেলেরা কাঁদে না ,কাঁদতে হয় না !কেন কাঁদতে হয় না?
কান্নার মতো ইমোশন চাপিয়ে রেখে শক্ত হতে শিক্ষা দেই l
কেন ছেলেদের কাঁদতে দেই না ?কেন ইমোশনাল ছেলেরা নিজেকে প্রকাশ করতে পারে না? কেন বুঝাই তাকে ই পরিবারের দায়িত্ব একলা নিতে হবে ?
যখন এই চিন্তা নিয়ে কেউ বড় হয় সে তার মনে ও
নিজেকে তৈরি করে l এই যে তৈরি হবে চিন্তা ..
নিজের মনে সেখানে ও হয়তো সে অনেক ইমোশন কন্ট্রোল করে l হয়তো অনেক স্বপ্নের উড়ান কে থামিয়ে আগে
বাড়ে l পুরুষ কে আমরা কেন মানুষ হতে দেই না?
(চলবে)
Dr.N .Naher







