
আমরা যারা লেখা লেখি করি, আমাদের চিন্তাবিদ বলা যায় , আমি বলি চিন্তার ব্যাপারী … এই যে ব্যাপারী বললাম নিজেকে তার পেছনে অনেক কারণ ..
এই চিন্তা যে কত টা প্রেশান করতে পারে বলে বুঝানো যদিও কষ্টের কিছু তো বলে যাই , নইলে বুঝবেন কিভাবে ?
মাছের ব্যাপারী মাছ ধরে বাজারে নিয়ে বেচতে না পারলে ও তার হিমাগার থাকে বরফের সাথে হিসাব নিকাশে বালাঞ্ছ করে ব্যবসা ধরে রাখে l আমরার চিন্তা ওই গরম চায়ের ধোয়ার মতো , সাথে সাথে লিখতে পারলেন তো ভালো নইলে কোথাও খুঁজে পাবেন না , আর এই না পাওয়ার সাথে নিজের ভিতরের যে তোলপাড় তা কোনো কাস্টমার সার্ভিসের খারাপ কাস্টমার অনুভূতির চেয়ে কম না , অথবা কাঁচামালের পচনের মতো অনুভূতির l
কেউ কি বুঝলেন ?
এই যে কবিতা লিখি … মানুষ ভাবে এত ইমোশন আসে কোথা থেকে ..আমি ও ভাবি একদিন না লিখলে কি হয় ? কি করে বুঝাই এই যে চায়ের ধোয়ার মতো চিন্তার ব্যাপারী আমি না লিখে থাকতে পারি না l চা ছাড়া যেমন সকাল হয় না, লেখার খুজলি ওরফে সুড়সুড়ি মনকে কলমের প্রকাশে ই সস্থি দেয় !
আজকে আসলে ২/ ৩ দিন ধরে না লেখার কষ্ট টা আমাকে জোর করে তার সাথে মনের হিসাব টা বুঝতে বসলো l
এই চিন্তার ব্যাপারটা হাউস ওয়াইফ জবের মতো , আমরা চিন্তা করি হাউস ওয়াইফ বেকার জব l মানে তার তো কোনো কাজ নেই , কিন্তু হিসাব করলে দেখবেন এই হাউস ওয়াইফ মাল্টিটাস্কিং ভূমিকায় l যেমন আমার চিন্তারা ….
এক দিকে মনের সস্থির কোনাতে বৃষ্টির শব্দের অনুভূতি ইচ্ছে হয় একঘুট কবিতার চুমুক দিয়ে ই যাই , অন্য কোনাতে স্বপ্নের আগে বাড়ার দৌড় তো আরেক দিকে পাশের বাড়ির শব্দ শক্তি …. কখনো না চাইতে ও যুদ্ধের সাথে দেখা হওয়া ..এই জীবনের চারকোনা অনুভূতির গতি চক্রে নিজেকে বালাঞ্ছ করে গতিশীল রাখা চিন্তার ব্যাপারী হওয়া, ওই হাউস ওয়াইফ জবের মতোই কাউকে বুঝানো যাবে না !
Dr.N.Naher






