আমরা মানুষ হিসাবে ব্যাক্তি হিসাবে সবাই আলাদা। আলাদা ব্যাক্তিত্ব, আলাদা অস্তিত্ব। আমার আমি ভীষণ পছন্দের। আমাকে দেখার সবার আলাদা আলাদা দৃষ্টি কোন। যার যেমন হিসাব, যেমন বিচার বা যেমন দৃষ্টি শক্তি । যেমন মানুষ হিসাবে আমরা আমাদের পছন্দের রং এর মাঝে বৈচিত্রতা খুঁজে পাই তেমন মানুষের মাঝে ও আমরা এই পছন্দের ভেদাভেদ করি। আমরা সবাই করি।
কারো নোট বুক – এ আমি সবার উপরের লিস্ট আছি তেমন কারো নোট বুক এ হয় তো থাকবো না। এটা খুব স্বাভাবিক। এই ছোট সাধারণ জ্ঞানের হিসাব টা ভুলে গেলে ই গোলমাল।
আমি লিখি খুব ছোট বেলা থেকে ই লিখি , এর পিছনে আমার যে দুই কারণ মনে হয় , তার একটা হলো আমার বাবার থেকে পাওয়া ক্রিয়েটিভিটির আসক্তি , আরেকটা হলো আমি খুব পড়ি। যখন ই আমি সময় পাই আমি পড়ি। আমার মনে হয় ভিবিন্ন বিষয়ে যে পড়ি সেটা আমাকে আমার নিজের চিন্তা চেতনা প্রকাশের কালমিক পদক্ষেপ নিতে সাহায্য করে। কলমে আমি আমার অনুভূতি প্রকাশ করি আমার অভিমত প্রকাশ করি , কখনো কষ্ট কখনো অভিযোগ কখনো মতামত সব মিলিয়ে আমার আমি প্রকাশ।
এটা অনেকটা কখনো বন্ধু মহলের আড্ডায় নিজের মতামতের মতো কখনো সামাজিক অস্থিরতায় নিজের হিসাবের মত প্রকাশ বা মানুষ হিসাবে নিজের অভ্যন্তরীণ বিচার বিকাশ। এটা কার ও পক্ষে বা বিপক্ষে যেতে ই পারে কিন্তু আমি কারো খুশির উদ্দেশ্যে বা পক্ষ পাতিত্ব উপলক্ষে লিখি না। আমার এই প্রকাশের গ্রহণ যোগ্যতা কার ভেতরে কেমন সেটার ও আমাকে থামানোর বা আগে বাড়ানোর ভূমিকায় দেখি না।
হ্যা কেউ বাহবা দিলে সবার মতো আমার ও ভালো লাগে , কিন্তু আমি আমার ইমোশন কে খুব হিসাবি করে বড় করেছি নিজের মাঝে। তাই কারো সমালোচনা ও আমাকে থামাতে পারে এরকম অপসন টা নেই।
আমি সামাজিক প্রাণী হিসাবে সমাজ ,সংসার, পরিপার্শিকতা নিয়ে আমার অভিগ্যতা নিয়ে লিখি , এটা আমার নিজের প্রকাশ। এই প্রকাশ কেউ পছন্দ করতে পারে কারো ভালো লাগতে পারে কারো খারাপ ও লাগতে পারে কিন্তু কাউকে ভালো লাগানোর বা খারাপ লাগানোর উদ্দেশ্যে আসলে লিখি না।
Dr.N. Naher







