চারদিকের যুদ্ধ বাতাস তো চলছে, তারপর ও ভয় হয়নি কখনো l আমার পসিটিভ মাইন্ড সব সময় এরকম নীতিতে চলে যে আমার সাথে খারাপ কিছু হবে না কখনো l যতক্ষণ বাচি মনের এই শান্তি জরুরি l
আজকাল জলদি হেটে ১০ টার মধ্যে শুয়ে যাচ্ছি l লেখা লেখির ঘুনপোকারা মাঝে মাঝে বিরক্ত করে, নেশার মতো লিখতে থাকি l তখন ঘুমের এদিক ওদিক হয়ে যায় কিন্তু বেড এ চলে যাই ঠিক ই টাইম মতো l
কালকে হাঁটার সময় না হেটে লিখছিলাম , একটা লেখা শেষ করার প্ল্যান ছিল l ভাবলাম দেরি করে ই হাটতে যাবো এর মাঝে আমার ২ ছেলে এসে দরজা খুলেছে , কারণ ওড়া আওয়াজ শুনে আমার কাছে দৌড়ে এসেছে l বলছে বাইরে যেও না রেডি থাকো ভাগতে হতে পারে l
তারপর বারান্দার দরজা খুলে দেখলাম আকাশে ছোট ছোট পিস কাগজের মতো কিছু দেখা যাচ্ছে আর ধুম ধাম আওয়াজ হচ্ছে l আওয়াজ এর সাথে দরজা জানালা কাঁপছে l নিজের ভয় সামলে ছেলেদের বললাম রিলাক্স থাকো, বাসায় আমরা সবচেয়ে নিরাপদ বাইরে কোথাও যেতে হলে পরে l এখন রিলাক্স থাকি আমরা l কিছু হলে আমাদের করার কিছু ই নেই সবার সাথে যা হবে আমাদের ও তাই মেনে নিতে হবে l
ছেলেরা একটু শান্ত হলো বুঝিয়ে বললাম গেলে হয়তো কাতার গভর্নমেন্ট আমাদের যখন বলবে সেফটি র জন্য চলে যেতে , তখন চলে যাবো l নিজেরা সেভাবে মানুসিক প্রস্তুতি রাখো l
আসলে এই দেশে বড় হওয়া ছেলেরা খুব ইনোসেন্ট টাইপ হয় l ওড়া অনেক কিছু বুঝে না l ওদের কে শান্ত করে বাকি দুনিয়ার সাথে একবার বসতে হলো, যদি কিছু এরকম হয় ?
কি করবো? মনে হলো ছেলে ২ টাকে দেশে পাঠিয়ে দিবো আগে l যাতে ওড়া সেফ থাকে l
কিন্তু ওরা বলবে তুমি ও চলো l আসলে মার্ প্রতি ওরা এতটা আসক্ত যেন আমি ই ওদের বাবা মা আমি ই ওদের মাথার উপরের ছাদ l দুজনের অস্থিরতা দেখে টেনশন হচ্ছিলো l আল্লাহ র কাছে প্রে করলাম ও রা যেন সেফ থাকে ভালো থাকে l
আমি না হেটে ই শুয়ে যাচ্ছিলাম , আমার ছোটু এসে বলছে যদি আবার এরকম কিছু হয় কি করবো? বললাম এসে মার্ পাশে শুয়ে যেও ভয় কম হবে l
তারপর চিন্তা করলাম কত জীবন তস নস্ করে এই যুদ্ধ .. মানুষের শিক্ষা সংস্কৃতি আধুনিকতা মনুষত্ব সব শেষ করে দিয়ে এই যুদ্ধ তার অস্তিত্ব বজায় রাখে l
ভালো থাকে মানুষের সব অর্জন …
ভালো থাকে পৃথিবী …
Dr. N.Naher



